SVMCM Scholarship : বছরে ৬০ হাজার পর্যন্ত স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক থেকে পোস্ট গ্রেজুয়েট , রইল বিস্তারিত

By Scheme Expert

Published on:

SVMCM Scholarship 2026 :রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)  হল এক দারুন স্কলারশিপ সুবিধা। এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা পেলেই ১২ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে থাকবে। রাজ্যের যে কোন জেলা থেকে ছাত্র-ছাত্রীগণ আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপ পেতে গেলে আপনাকে স্কুল পরীক্ষায় পাশ করতে হবে। আজকের এই প্রতিবেদনে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত জানব। কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ও অনুদানের পরিমাণ কত ইত্যাদি।

SVMCM Scholarship

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) হল পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য এক বিশেষ স্কলারশিপ। যদিও রাজ্য সরকারের আরেকটি স্কলারশিপ প্রকল্প রয়েছে যার নাম ঐক্যশ্রী, তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে অনুদানের পরিমাণ কিছুটা বেশি হয়ে থাকে। তবে এখানে শুধু আবেদন করলেই সুবিধা পাওয়া যায় না এর জন্য কিছু ক্রাইটেরিয়াও রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানবো

 

এই স্কলারশিপে আবেদন করতে যোগ্যতা :

মূলত বেশ কয়েকটি যোগ্যতা থাকতে হবে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সুবিধা পাওয়া যায় তার মধ্যে একটি হল শিক্ষাগত যোগ্যতা। রাজ্যের যেকোনো সরকারি প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক কিংবা স্নাতকোত্তর এর ছাত্রছাত্রী হতে হবে।

পড়তে পারেন: আবেদন করার ১/২/৩ মাস হলো? কিন্তু টাকা ঢোকেনি? এবার করে ফেলুন এই কাজ – WB Annapurna New Update

এর পাশাপাশি অন্যান্য যোগ্যতা সমূহ নিচে দেওয়া হল :

  • অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোন স্কুল বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে প্রশ্ন করতে হবে
  • শেষ পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের অবশ্যই উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হতে হবে।

 

আর্থিক অনুদানের পরিমাণ :

উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ দ্বাদশ থেকে শুরু করে post graduate পর্যন্ত এই স্কলারশিপের সুবিধা দেওয়া হয়। সব থেকে কম ১২ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপের সুবিধা দেওয়া হয়। বিভিন্ন কোর্স অনুযায়ী এই টাকার পরিমাণ ভাগ করা হয়ে থাকে।

ভাতা বৃদ্ধি ২৫০০ টাকা মাসে? রাজ্য সরকারের জন্য নয়া ইঙ্গিত রাজ্যবাসীর জন্য – WB Govt increasing Allowance

কি কি ডকুমেন্টস থাকতে হয় :

আবেদন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস আপনাকে সাথে রাখতে হবে

  1. পরীক্ষার মার্কশীট
  2. বার্ষিক ইনকাম সার্টিফিকেট
  3. করছে ভর্তির ফি রশিদ বা একাডেমিক পেমেন্ট রশিদ
  4. আধার কার্ড
  5. পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
  6. সিগনেচার
  7. সঙ্গে বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস

 

আবেদন পদ্ধতি :

  • অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় এর জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে যেতে হবে
  • সর্বপ্রথম প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে নিজের বৈধ ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর দিয়ে
  • লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে
  • ফরম ফিলাপ চলাকালীন জরুরী ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে
  • শেষে ফাইনাল সাবমিট করে আবেদন সম্পন্ন করতে হবে

 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য যারা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর্থিক বাধার সম্মুখীন হয়ে থাকেন। এদিকে তারা মেধাবি ছাত্র-ছাত্রী হওয়ায় শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। মূলত সরকারের মূল লক্ষ্যই হল মেধাবী ও উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রীদের আর্থিক সমস্যা দূর করে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা। যদি আপনি এমন এক প্রার্থী হয়ে থাকেন এবং এরকম সুবিধা নিতে আগ্রহী হন তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।

 

আরও পড়ুন: কৃষক বন্ধু নাকি পিএম কিষান? কি বলছে কৃষি দপ্তর? জানুন বিস্তারিত – WB Krishak Bandhu Prakalpo

এর আবেদন মূলত পরীক্ষার ফলাফল বেরোনোর পরেই হয়ে থাকে। সামনে যেহেতু বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে তাই আপনি আগে থেকে জেনে নিয়ে পড়ে এই স্কলারশিপ এ আবেদন করে নিতে পারেন। Official Website